চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির স্মরণসভা

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মৃণাল সরকার ও সাবেক সভাপতি মোরতজা তৌফিকুল ইসলামের স্মরণে সোসাইটির উদ্যোগে এক স্মরণসভা গত ২৪ জুলাই শিল্পকলা একাডেমি গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

সোসাইটির সভাপতি শোয়েব ফারুকীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক অনুজ কুমার বড়ুয়া। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মউদুদুল আলম, লতীফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সাবেক সভাপতি মাইনুল আনাম, সাবেক সভাপতি বাসব শীল, সহসভাপতি সোলেমান সায়মন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু, কমল দাশ, এলেন ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে মৃণাল সরকার ও মোরতজা তৌফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত সকলে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। শোকগীতি পরিবেশন করেন দিলীপ বড়ুয়া। দুই কৃর্তিমান শিল্পীর জীবনী পাঠ করেন যথাক্রমে রেবা বড়ুয়া ও হাবীব চৌধুরী মিঠু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট বদরুল হক খানের ৫৭ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধচবি ২৬ ব্যাচের ৮ম মিলনমেলার লোগো ও অফিস উদ্বোধন