অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। কারণ চোট। চোটের কারণে এই ম্যাচে শরিফুল ইসলামের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে খেলবেন তারা দুজন। শনিবার এক বিবৃতিতে তাদের চোটের বিষয়ে বিস্তারিত জানায় বিসিবি। হ্যামস্ট্রিংয়ের গ্রেড১ এর চোটে সবশেষ জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফেরেন শরিফুল। এক সপ্তাহ বিশ্রামের পর গত মঙ্গলবার থেকে শুরু করেন পুনবার্সন প্রক্রিয়া। পুনর্বাসন চালিয়ে যাওয়া এই বাঁহাতি পেসার বুধবার থেকে বোলিং শুরু করবেন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ১২ অগাস্টের আশেপাশে সময়ে দেবেন ফিটনেস পরীক্ষা। বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক থাকার পাশাপাশি ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে, ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পায়ের মাংসপেশির চোটে পড়েন লিটন। ৮১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও এখনও চোটের সঙ্গে লড়ছেন এই কিপারব্যাটসম্যান। গত শুক্রবার সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে একটি থেরাপি দেওয়া হয়েছে তাকে। আগামী মঙ্গলবার থেকে ফের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অগাস্টের আশেপাশে সময়ে তিনি ফিটনেস পরীক্ষা দেবেন। সেখানে সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে। ডারউইনে আগামী ১৩ অগাস্ট থেকে শুরু হবে বাংলাদেশঅস্ট্রেলিয়া প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু ২২ অগাস্ট থেকে, ম্যাকাইয়ে। চোটে থাকা আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আগামী ১৮ অগাস্টের পর থেকে ম্যাচ খেলার অনুমতি পাবেন। এর আগে চলতি মাসেই তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পরে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ম মেনে তাকে দেওয়া হবে খেলার অনুমতি।

এদিকে সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফিরতে তার মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। শনিবার এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। সবশেষ টিটোয়েন্টি সিরিজে, গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় এই চোটে পড়েন নাহিদ। পরে ওই ম্যাচে তাকে আর বোলিং করানো হয়নি। খেলতে পারেননি ওই সিরিজের তৃতীয় ম্যাচেও। গত বুধবার দেশে ফেরার পর এই পেসারের স্ক্যান করানো হয়। সেখানে সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে। ফলে, তাকে আপাতত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে। বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে মাঠে ফিরতে আরও অন্তত দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে নাহিদের। সব মিলিয়ে তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় কিক ফাইটারের পদক লাভ
পরবর্তী নিবন্ধসাফের শিরোপা পুনরুদ্ধার করাই বাংলাদেশের লক্ষ্য