১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ও ২য় অনূর্ধ্ব–১৪ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতা গত ১৫–১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ এ ৭ টি দেশ হতে প্রায় ৬৫০ এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে। এতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের ছাত্র ছাত্রীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে অনূর্ধ্ব–১০ মহিলা দলগত একটি কাতায় ৩ জন স্বর্ন পদক, একক কুমিতে ১ টি রৌপ্য পদক ও ৪ টি তাম্র পদক অর্জন করে।
দলগত কাতায় স্বর্ণ পদক বিজয়ীরা হলো মোসাম্মৎ মানহা নুর, উম্মে হান্নানা আলী নুরনাজ, সৌরশ্রী দাশগুপ্ত। অনূর্ধ্ব–১২ ছেলেদের একক কুমিতে রৌপ্য পদক পায় সুইখ্যাই মারমা। জুনিয়র মহিলা একক কুমিতে তাম্র পদক পায় কোয়েল বনিক (-৪২ কেজি), ক্যাডেট মহিলা একক কুমিতে তাম্র পদক পায় নিলীমা মান্নান মাইনুন (-৫৪ কেজি), অনূর্ধ্ব–১০ মহিলা একক কুমিতে তাম্র পদক পায় মানহা নুর (-৩০ কেজি) ও সামাওয়াত বিনতে সাঈদ (-৩৫ কেজি)। দলের কোচ ছিলেন শিহান এ বি রনি। প্রেস বিজ্ঞপ্তি।










