অধ্যক্ষ হাসিনা আহমেদ সোমার ইন্তেকাল

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

জেমস ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ ও অনুষ্ঠান নির্মাতা হাসিনা আহমেদ সোমা সোমবার দিবাগত রাত ১২টা৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি একমাত্র পুত্র মেজর হাসিব আজিজসহ গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বাদ আসর মিরপুর ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, মরহুমা হাসিনা আহমেদ সোমা বিশিষ্ট লেখিকা মরহুমা সালমা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। তিনি গুণী অনুষ্ঠান নির্মাতা হিসেবে সুপরিচিত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কেচ গ্যালারি নন্দনের হুমায়ূন আহমেদ স্মরণসন্ধ্যা
পরবর্তী নিবন্ধবক্সিরহাটে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ