পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সমপ্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। গত রোববার খাগড়াছড়ি সদর দপ্তর সেনা রিজিয়নে মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসেবে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। সহায়তার মধ্যে রয়েছে চবির ১ শিক্ষার্থীকে লেখাপড়ার সুবিধার্থে একটি ল্যাপটপ প্রদান, সাপ্তাহিক ম্যাগাজিন রূপসী কাপ্তাই রাঙ্গামাটি পত্রিকাকে একটি মনিটর প্রদান, খাগড়াছড়ি জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ৪ জন অসহায় ব্যক্তিকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ, ২ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, খাগড়াছড়ি বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেঙ মসজিদের জন্য একটি সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার মেরামত কাজের জন্য আর্থিক সহায়তা।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সমপ্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












