মামা বাড়ি চল চল
ঐ বুঝি এলো ঢল।
ফুল ফুটে থোকা থোকা
অলি যতো দেয় ধোঁকা।
আঙিনাতে ওঠে ধান
রাতে বসে গায় গান।
বাদল ধারায় ভিজে
আনন্দ হয় কী যে।
চারিদিকে জল জল
মামা বাড়ি চল চল।
নৌকা বেয়ে বেয়ে দূরে
আসি গিয়ে ঘুরে ঘুরে।
মানুষের চোখে জল
ঐ বুঝি এলো ঢল।
মজনু মিয়া | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ
