বর্ষা কালে ফর্সা আকাশ
যায় রে মেঘে ঢেকে,
ঘ্যাঙর ঘ্যাঙর কোলা ব্যাঙে
অমনি ওঠে ডেকে।
শাপলা হাসে পুকুর দিঘি
জলাশয়ের বুকে,
একটু হাওয়ায় দুলছে কেমন
লাল সে কী টুকটুকে!
পথ ঘাট ও মাঠ যায় রে ভিজে
উঠোন ভরা জল,
কল কল কল হালদা নদীর
বুকে নামে ঢল।
চালের ফুটোয় গড়িয়ে পড়ে
বৃষ্টি ফোটাটুকু,
রঙ তুলিতে ব্যাঙের ছাতা
আঁকছে বসে খুকু।










