আজ শনিবার সন্ধ্যা ৭টায় ‘স্কেচ গ্যালারি নন্দন’ মেহেদীবাগস্থ মহড়া কক্ষে ১৯ জুলাই জনপ্রিয় কথাকোবিদ হুমায়ুন আহমেদ এর ১৫ তম প্রয়াণ দিবস স্মরণে ‘হুমায়ূন ও সাজঘর’ শীর্ষক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। এতে হুমায়ূন আহমেদ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন সাহিত্যিক সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির।
২০২৪ এর মে মাসে স্কেচ গ্যালারি নন্দন তাদের ২য় প্রযোজনা হিসাবে মঞ্চে আনে হুমায়ুন আহমেদ এর উপন্যাস অবলম্বনে নাটক ‘সাজঘর’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। ইতিমধ্যে চট্টগ্রাম ও ঢাকায় নাটকটির ১২টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সাজঘর নাটকের নির্মাণ ও দর্শক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি









