৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে চলেছে। এতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে। এর নেতিবাচক প্রভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে। গতকাল শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৮৮ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধআজ নন্দনের ‘হুমায়ূন ও সাজঘর’ শীর্ষক স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে লেবাননে স্থায়ী সেনাঘাঁটি গড়ছে ইসরায়েল