ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা, বিশ্বজুড়ে ভক্তদের পাশাপাশি আনন্দে আত্মহারা বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও। বুধবার মধ্যরাতে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ার বইছে আনন্দের বন্যা। তারকারা পোস্ট দিয়ে, ভিডিও কিংবা রিলস শেয়ার করে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির পোস্ট। ম্যাচ শুরুর আগেই পরীমণি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল। খবর বিডিনিউজের।
ম্যাচে ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন আর্জেন্টিনার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। ম্যাচ শেষে রসিকতা করে পরীমণি আরেকটি পোস্টে লিখেছেন, হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে! চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে ‘চাবুক’ আর ‘মেসি’ নিয়ে ভার্চুয়াল খুনসুটির রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ে ফুটবল রসিকতায় যুক্ত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।










