বীর মুক্তিযোদ্ধা ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা এস এম জামাল উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরাম এবং বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে–সকাল ৯টায় হাটহাজারীর মাদার্শায় কবর জেয়ারত, বাদে আসর কদম মোবারক এতিমখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












