মাঝির ঘাট সমাজের চক্ষু ছানি অপারেশন

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

লায়ন্স চক্ষু দাতব্য হাসপাতালে মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘরের সার্বিক সহযোগিতায় ৭ তম বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন গত ১৩১৫ জুলাই সম্পন্ন হয়েছে। এতে এলাকার ৮৫ জন রোগীর মধ্যে ডাক্তার দ্বারা চেক আপ করে পর প্রথমে ৫১ জন কে চক্ষু ছানি অপারেশন করায় গত ১৪ জুলাই দুপুর১টা, ৩০ থেকে শুরু হয়, ১৫ জুলাই দুপুর সাড়ে বারোটায় বিনামূল্যে ১মাস এর ঔষধসহ চশমা প্রদান করা হয়। বাকী রোগীদের অপারেশন ১০ দিন পর করা হবে।। ক্যাম্প দায়িত্ব পালন করেন মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশীদ, ব্লক সর্দার মোঃ জহির হোসেন, আবু রায়হান রবিন। রোগীদের খোঁজ খবর নিলেন মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ নুর মোহাম্মদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৫ দিন ধরে বন্ধ সড়ক অবশেষে সচল
পরবর্তী নিবন্ধনজরুল বর্ষে চবিতে সেমিনার ও নজরুল সংগীতানুষ্ঠান ২২ জুলাই