কমছে না সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাগ্রহের কারণে সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় অর্ধেক করার প্রস্তাব থেকে সরে এসেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতদিন এই ব্যয় ছিল মাসে ৫০ হাজার টাকা, এখন তা ২৫ হাজার টাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৯ জুলাই চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এরপর বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার বৈঠকে বসার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সেই বৈঠক না করার পর সন্ধায় ৯ জুলাইয়ে দেওয়া এই চিঠি আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আরেকটি চিঠি দিয়েছে অর্থ বিভাগ। নতুন চিঠিতে বলা হয়, ২০২৬২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত বা হ্রাসকরণ নিয়ে ৯ জুলাইয়ের পত্র নিয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

পূর্ববর্তী নিবন্ধবদিউর রহমান চেয়ারম্যান ও সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধঅন্তত ৫০০ মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের