আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা

এ.এইচ.এম মাইনুল হক | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অপরিষ্কার ড্রেন, অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং অপরিকল্পিত উন্নয়নকাজের কারণে চরম নাগরিক দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। সামান্য বৃষ্টিতেই এলাকার বিভিন্ন সড়ক ও উপসড়ক পানিতে তলিয়ে যায়, ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এলাকাবাসী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছে। একাধিকবার আবেদন, স্মারকলিপি ও বৈঠকের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরা হলেও বাস্তবসম্মত ও স্থায়ী সমাধান এখনো দৃশ্যমান নয়। ফলে জনমনে হতাশা ও ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোরালোভাবে আহ্‌বান জানাচ্ছি যে, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ক্ষতিগ্রস্ত সড়কসমূহ জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। ড্রেন ও নালানর্দমা নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে জনগণের ভোগান্তি দূর করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধড্রেনের স্ল্যাব উঠিয়ে ড্রেন পরিষ্কার করার আবেদন
পরবর্তী নিবন্ধশিল্পীত হুদহুদ