বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সী পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। প্রতিষ্ঠানের উদ্যোগে পশ্চিম বাঁশখালীর খানখানাবাদ, চাপাছড়ি, ইলশা, পশ্চিম গুনাগরী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

মানবিক এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সী পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট এর চেয়ারম্যান রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল, ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান চৌধুরী ও পরিচালকবৃন্দ আব্দুল আলিম, আব্দুল মতিন, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন চৌধুরী, মোঃ মহিউদ্দিন এবং অন্যান্য পরিচালকবৃন্দ ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তাবৃন্দ।

খাদ্যসামগ্রী বিতরণকালে আয়োজকরা বলেন, দুর্যোগের এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক সহায়তা এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধতিনটি চোরাই আইফোনসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্লুইস গেইট ও খালে অবৈধ বাঁধ দেওয়ায় বন্যার দুর্ভোগ দীর্ঘ হচ্ছে