ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সফরকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সফর চলাকালে রাজধানী দামেস্কে অন্তত দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। খবর বিডিনিউজের।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার টেলিভিশনে দেখানো ভিডিও ফুটেজে দামেস্কের আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি আর হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, একটি ব্যস্ত বেসামরিক এলাকায় দুটি বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাগুলোকে তিনি অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অনলাইনে আসা একটি ভিডিও ফুটেজ যাচাই করে আল জাজিরা জানিয়েছে, তাতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। আল জাজিরার একজন সংবাদাতা জানিয়েছেন, সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের আর দেশটি সফরকালে মাক্রোঁর যে হোটেলে অবস্থান করার কথা তার কাছেই বিস্ফোরণগুলো ঘটেছে। দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করার কথা আছে সফরকারী ফরাসি প্রেসিডেন্টের।

পূর্ববর্তী নিবন্ধহুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না
পরবর্তী নিবন্ধগাজায় সরকার ভেঙে দিল হামাস