জুলাই চেতনার পুনরুজ্জীবন ঘটিয়ে গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করুন

কক্সবাজার জেলা জামায়াতের রুকন সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা শিবির গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। জেলা নায়েবে আমির মুফতি হাবীবুল্লাহর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, জুলাই চেতনার পুনরুজ্জীবন ঘটিয়ে গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্য, আত্মত্যাগ এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যেক রুকনকে আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন, কক্সবাজার জেলা আমির মাওলানা নূর আহমাদ আনোয়ারী, . মাওলানা নিজাম উদ্দিন এবং কঙবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুনে কমে ৯.১৬%, অর্থবছর শেষেও গড় মূল্যস্ফীতি কমেছে
পরবর্তী নিবন্ধট্যারিফের কারণে বিল বাড়ছে, মিটারের ত্রুটিতে নয় : বিদ্যুৎ বিভাগ