নগরীর বিআরটিসি এলাকায় তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে চার বছরের এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম মোহাম্মদ দিয়ান। গত শুক্রবার রাতে কোতোয়ালী থানাধীন বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু মোহাম্মদ দিয়ান এনায়েতবাজার এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের সাথে সে জামতলা বস্তি এলাকায় নানাবাড়ি বেড়াতে এসেছিল। ভিকটিম শিশু লক্ষ্য ছিল না, মূলত মামাকে লক্ষ্য করে প্রতিপক্ষের চালানো হামলায় সে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












