রাউজানের সংগঠন অদুদ স্মৃতি সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিযেক ও প্রতিষ্ঠাতা সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জুন বিকেলে অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহবায়ক মুহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী মনছুর মাহমুদ। মুনির উদ্দিন সিকদার ও নাছির চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন কামাল উদ্দিন সিকদার, সেকান্দর আলম চৌধুরী, কাজী নজরুল ইসলাম, কাজী মাহবুবুল আলম, নুরুল হুদা, অশ্বিনী কুমার নাথ, মোরশেদুল আলম সিকদার, জামশেদুল আলম চৌধুরী, কাজী মাঈনুদ্দীন, জানে আলম চৌধুরী, জামাল উদ্দিন সিকদার, কাজী রফিকুল ইসলাম, খোন্দকার আবুল হোসেন, মাস্টার লোকমান চৌধুরী, মনিরুল হক চৌধুরী বাবু, হেলাল উদ্দিন সিকদার, হাসনাতুল করিম চৌধুরী, এস এম হাছান জাবেদ, জাহেদুল আলম চৌধুরী, কাজী কামাল উদ্দিন, এস এম জাহেদ, শাহাজাহান সিকদার, আবদুল মোতালেব সিকদার শাকু। আরও বক্তব্য রাখেন সংগঠনের আবদুল হাকিম সিকদার, সেফায়েতুল করিম চৌধুরী, কাজী মারুফ হোসেন প্রমুখ। এরপূর্বে মহান দানবীর মরহুম সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর কবরে জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং সংগঠন কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।









