শুদ্ধ জলের খোঁজে

ক্যামেলিয়া আহমেদ | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:০৯ পূর্বাহ্ণ

কত যুগ ধরে হৃদয়ের সুরিপথের দিকে তাকিয়ে আছি

এগিয়ে যাচ্ছি অজানায়

অন্তরিত নহরের কোন ঝর্নাধারা আসে না এ পথ বেয়ে

বাসনা থাকা সত্ত্বেও স্বচ্ছশুদ্ধ জলে হয় না অবগাহন!

যে পথ ছাতিমের গন্ধে মাতোয়ারা

সে পথ বেয়ে যেতে

বৈশাখী বাদল ঠেলে নিয়ে যায় রহস্যের অন্ত:পুরে

দুঃসাহসিকতায় মন এগিয়ে যায়

অন্তরীক্ষে গভীর মগ্নতা

প্রবল ইচ্ছে জাগে!

অজানা পথের ঠিকানা খুঁজে ব্যর্থ সময়

শূন্য কোরে বাজায় রাখালিয়ার উদাস বাঁশি

যে সুর আরো তীব্রভাবে টানে হৃদয়ের গহীনে

স্বপ্ন আঁকা চোখে বৃষ্টির ধারা

সে জলে বয়না কোন গঙ্গাযমুনা

তবু সেখানে জলকেলি করে পানকৌড়িরাজহাঁস

অজানা পথেই খুঁজি রূপকথার বিহঙ্গমাবিহঙ্গমিকে

হয়তো বলে দিবে আর কতটা পথ এগুলে

মিলবে অন্তরিত নহরের ঝর্নাধারা

পথের অবসান ঘটিয়ে

শুদ্ধস্বচ্ছজলে হবে অবগাহন !

পূর্ববর্তী নিবন্ধডাকনামের অন্তরালে তুমি
পরবর্তী নিবন্ধপ্রদ্যোত কুমার বড়ুয়ার ‘উড়ছি মনের ডানা মেলে’