নগরীর শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির একটি প্রাইভেট কার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কারটির ড্রাইভার কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে সেটি একেবারেই সামান্য বলে জানিয়েছেন নগরীর ডবলমুরিং থানার ওসি শাহিনুর আলম।
গতকাল দুপুরের দিকে প্রাইভেট কার উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে। তখন এক্সপ্রেসওয়েতে থাকা টেক্সিচালক, যাত্রীসহ অনেকে এগিয়ে এসে প্রাইভেট কারটিতে থাকা যাত্রীদের উদ্ধার করেন। সেই সাথে গাড়িটিকে সবাই মিলে দাঁড় করিয়ে দেন। পরে ড্রাইভার ও যাত্রীরা নিজেদের মতো করে গন্তব্যে চলে যান বলেও জানান ওসি শাহিনুর আলম।










