কাপ্তাইয়ে সেনাবাহিনীর গাছের চারা বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর এর উদ্যোগে গতকাল (২৫ জুন) স্থানীয় সর্বস্তরের জনসাধারণ এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। কাপ্তাই জোন ৩৮ বীর এর উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান জনসাধারণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় বাংলাদেশ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ মামুনুর রশীদসহ কাপ্তাই জোনের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মেজর জিয়াউর রহমান শিক্ষার্থী ও জনসাধারণের হাতে গাছের চারা তুলে দিয়ে সবাইকে বাড়ির আঙ্গিনা এবং যে কোন খালি জায়গায় ফলদ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপণ করার জন্য আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘ইমাম হোসাইনের আত্মত্যাগ মুসলিম উম্মাহর অনুকরণীয় দৃষ্টান্ত’
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার কারবালা মাহফিল