দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় সিএমপি কমিশনার দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে চলমান সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপ–পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










