বাকশিস, চট্টগ্রামের উদ্যোগে বেসরকারি কলেজ, সিটি করপোরেশন কলেজসমূহের অধ্যক্ষদের সাথে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর মতবিনিময় সভা তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপ–পরিচালক আবদুস সালাম, সহকারী পরিচালক মো. সোহরাব হোসাইন, বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী, জেলা শাখার সহ–সভাপতি যথাক্রমে অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ মিজবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক শিকদার, অধ্যক্ষ কল্যাণ নাথ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হামিদ উল্লাহ, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দে, ঈদগাঁও কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক, আয়ুব বিবি সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, বাঁশখালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শীব শংকর শীল, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমির হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হায়দার, সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিলু মনি শর্মা, জলিল আম্বিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অসিত কুমার বড়ুয়া, আকবরিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) যমুনা পারভীন, বাকশিস সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রাশেদ প্রমুখ।
সভায় পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের বেসরকারি কলেজসমূহের পাশে আমি এবং আমার টীম সবসময় আছি, ভবিষ্যতেও থাকবো।
তবে আপনারা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সব সময় সৎ ও সততার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা করবো। প্রেস বিজ্ঞপ্তি।











