পটিয়া তেকোটা সদ্ধর্মোদয় বিহারে স্মরণসভা কাল

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার সাবেক স্বাস্থ্য পরিদর্শক পরিমল কান্তি বড়ুয়ার স্মরণসভা আগামীকাল বুধবার তেকোটা সদ্ধর্মোদয় বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, স্মৃতি তর্পণ, শ্রদ্ধা নিবেদন, পরিমলবীণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। অনুষ্ঠানে আলোচক থাকবেনসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, অবসরপ্রাপ্ত ডিআইজি পি আর বড়ুয়া, ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, শীলভদ্র মহাথেরো, . সংঘপ্রিয় মহাথেরো, চবি অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো, অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, . উপানন্দ মহাথেরো, . এস লোকজিৎ মহাথেরো, . প্রিয়দর্শী মহাথরো, শীলপ্রিয় মহাস্থবির, আয়ুপাল মহাথেরো, শরণ সেন মহাস্থবির, বিপুলসেন মহাথেরো, বুদ্ধ প্রিয় মহাথেরো, চবি অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, ট্রাস্টি রুবেল বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ (যুব) এর সাধারণ সম্পাদক অমরেশ চৌধুরী, লায়ন সোহেল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে আ. লীগ-যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেপ্তার