বাঁশখালী বৌদ্ধ সমিতির উদ্যোগে বুদ্ধ জয়ন্তী উদযাপন, মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা গত শনিবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাশ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক। বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য বাখেন সমিতির সাধারণ সম্পাদক অমিত বড়ুয়া। উদযাপন পরিষদের সদস্য সচিব অনু বড়ুয়া ও পিয়াল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি হিতোষ ময় বড়ুয়া, সুপলাল বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, সমর সেন বড়ুয়া, শিক্ষক সত্যজিৎ বড়ুয়া, কাঞ্চন কুমার বড়ুয়া, অর্পন বড়ুয়া, অধ্যাপক সুজন বড়ুয়া, রিন্টু বড়ুয়া প্রমুখ। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাথেন রাখেন ধর্মদর্শী মহাস্থবির, রত্নপ্রিয় মহাস্থবির, লোকপ্রিয় মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, তিলোকানন্দ মহাস্থবির, দেবমিত্র মহাস্থবির। উপস্থিত ছিলেন ধর্মপাল মহাস্থবির, জ্ঞানবোধি ভিক্ষু প্রমুখ। এছাড়া সমাজ, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সাবেক ট্রাস্টি চন্দ্র গুপ্ত বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া, সুব্রত বড়ুয়া, অ্যাডভোকেট করুণা রঞ্জন বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া, রাহুল কান্তি বড়ুয়া, প্রভাস বড়ুয়া, সুমিত্র সেন বড়ুয়া এবং প্রশান্ত কুমার বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সমপ্রীতি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে মানবিকতা, সহনশীলতা ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












