মাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের মতবিনিময়

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালার ২য় দিন ২০ জুন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হাটহাজারী পশ্চিম শিকারপুর ইউনিয়নের নূর মার্কেটস্থ আর্ক কমপ্লেঙের কম্যুনিটি ভবন অডিটরিয়ামে আয়োজন করা হয় একটি পারিবারিক মত বিনিময় সভা। পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃস্টির মাধ্যমে মাদক প্রতিরোধ করার কার্যক্রম হিসেবে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আর্ক এই আলোচনা সভার আয়োজন করে। ‘World drug problem: persisting issues, new challenges, innovative response এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ জুন বিশ্বব্যাপী পালিত হবে এই বিশেষ দিবস।

ডা.ফজলুর রহমান ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিষ্ঠানের সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, প্রোগ্রাম অফিসার সায়েদ মো. তৌহিদুল আলম মাশফি, প্রোগ্রাম অফিসার রিফাত বিন আরমান, প্রোগ্রাম স্টাফ ধ্রুবরাজ মিত্র প্রমুখ। আলোচকবৃন্দ মাদকের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে ক্ষতিকর প্রভাবসমূহ তুলে ধরেন এবং সঠিক ও দীর্ঘ মেয়াদী চিকিৎসার মাধ্যমে মাদকাসক্তি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে আশ্বস্ত করেন। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে স্লাইড শো পরিচালনা করেন সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু ও দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধবিটিপি’র শোহাদায়ে কারবালা মাহফিল