আনোয়ারায় ভ্রাম্যমান আদালত ৩টি রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, স্থানীদের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনোয়ারা সদর ও টানেল সড়কে অভিযান পরিচালনা করে টানেল রেস্টুরেন্ট, সাদিয়া’স কিচেন এবং সৌদিয়া হোটেলকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।











