বয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের এক সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় আগ্রাবাদ হাউজিং আবাসিক এলাকার ২নং রোডস্থ সখিনা মহলের নীচ তলায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন শ্যামলী আ/এ সাধারণ সম্পাদক এ জি এম শওকত আলী, শান্তিবাগ জনকল্যাণ সমিতির সভাপতি ফখর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ টিটু, রমনা আবাসিক এলাকার সভাপতি এম এ মান্নান পাটোয়ারী, কর্ণফুলী আবাসিকের আয়াত উল্লাহ বাবুল, আগ্রাবাদ হাউজিংয়ের সাধারণ সম্পাদক লায়ন কাজী জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, মো. আতিক উল্লাহ, তাজুল ইসলাম, মো. সরওয়ার জাহান, ক্যাপ্টেন (অব.) ওসমান প্রমুখ। সভায় সংগঠনের চেয়ারম্যান আলহাজ মো. নুরুল ইসলাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












