চবি আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচি

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

চবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ওবিই পদ্ধতিতে শিক্ষণ, গঠনমূলক ও সামষ্টিক মূল্যায়ন, কোর্স ফাইল ব্যবস্থাপনা, অ্যাক্রেডিটেশন প্রস্তুতি ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন।প্রধান অতিথি বলেন, ওবিই কারিকুলাম ইতোমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে। এটি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা দরকার। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সেমিস্টার পদ্ধতিতে স্নাতক ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার থেকে ইতিমধ্যে সকল বিভাগ ও ইনস্টিটিউটে আউটকামবেসড এডুকেশন কারিকুলামের আওতায় নতুন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই নতুন শিক্ষাক্রমকে আরও ফলপ্রসূ ও কার্যকর করার পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের সামগ্রিক প্রস্তুতি জোরদারকরণের অংশ হিসেবেই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করেছে আইকিউএসি। প্রশিক্ষণ কর্মসূচিতে ওবিই কারিকুলামের সফল বাস্তবায়ন, শিক্ষার্থীদের গঠনমূলক ও সামষ্টিক মূল্যায়নের কার্যকর ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুসংগঠিত কোর্স ফাইল সংরক্ষণের নানাবিধ কৌশল ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে গুণগত শিক্ষা অর্জনে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করা হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কারিকুলাম সম্পর্কিত প্রেজেন্টেশন প্রদান করেন। প্রোগ্রাম সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন ও প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২০ কেজি গাঁজা উদ্ধার
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনা চেয়ারম্যান ঘাটা শাখার মাহফিল