হালদায় আবার সামান্য পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ গতকাল বৃহস্পতিবার দুপুরের পর সামান্য পরিমাণে ডিম ছেড়েছে। নদীর বিভিন্ন স্থানে এই ডিম পাওয়া যায়। তবে পরিমাণ খুবই কম বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। প্রতি নৌকায় ৫০১০০ গ্রাম ডিম পাওয়া গেছে। হঠাৎ করে ডিম ছাড়ার কারণে ডিম সংগ্রহকারীরা প্রস্তত ছিলেন না। নদীতে ২৫৩০ টি নৌকায় ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করেন। এর আগেও গত ২৭ মে বুধবার দিবাগত রাতে একবার মা মাছ নমুনা ডিম ছেড়েছিল। তবে সেই সময়ও পরিমাণ খুবই কম ছিল বলে ও তারা উল্লেখ করেছেন। ১ শ গ্রাম / দেড়শ গ্রাম, সর্বোচ্চ আড়াইশ গ্রাম পাওয়া গিয়েছিল বলে তারা জানিয়েছেন। নদীতে নমুনা ডিম ছাড়ার পর ডিম সংগ্রহকারীরা এর পরবর্তী পূর্ণিমার তিথি/ জোতে ডিম ছাড়তে পারে বলে ধারণা করেছিলেন। তাই সে সময় ডিম সংগ্রহকারীরা নৌকা ও ডিম আহরণের সরঞ্জাম নিয়ে নদীতে অপেক্ষা করলেও মা মাছ ডিম ছাড়েনি। এর আগে গত ৩০ এপ্রিল দুপুর দেড়টা দুইটার দিকে ডিম ছাড়ে মা মাছ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের চেয়ারম্যান, হালদা রিচার্স ল্যাবরেটরির সমন্ময়ক, হালদা গবেষক অধ্যাপক ড মনজুরুল কিবরিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরের পর নমুনা ডিম ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় কন্যাশিশু ধর্ষণের অভিযুক্ত বাদশা ড্রাইভার গ্রেফতার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হল?