চুয়েটে এএসসিইর বার্ষিক সাধারণ সভা

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সংগঠন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (এএসসিই) বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো. সাইফুল ইসলাম এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার সভাপতি আব্দুল ওয়াদুদ শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ফারহান ইসলাম ও আনিকা তাবাসসুম রমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আবদুর রহমান বালিকা বিদ্যালয়
পরবর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যানের সাথে সিবিএ নেতৃবৃন্দের সাক্ষাৎ