আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি

মোদীকে বললেন মেলোনি

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ফ্রান্সে জি সেভেন সম্মেলনে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইউক্রেন ও ইরান সংকটের মতো বড় বৈশ্বিক আলোচনার আবহে বিশ্বনেতাদের যৌথ ছবি তোলার ঠিক আগের মুহূর্তে দুই নেতার একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও করমর্দনের এই দৃশ্য ভাইরাল হয়।

দুইজন কী কথা বলেছিলেন সেই অডিও খুব স্পষ্ট নয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মেলোনিমোদী জনপ্রিয়তা নিয়ে কথা হয়েছে। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করলে মেলোনি হেসে উত্তর দেন, হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি। খবর বিডিনিউজের।

মাসখানেক আগে ইতালি সফরে মেলোনির সঙ্গে মোদীর ‘রসায়ন’ আলোচনায় ছিল। মোদী ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের চকোলেট ‘পার্লে মেলোডি’র একটি প্যাকেট উপহার দিয়েছিলেন। চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিও পোস্ট করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই ভিডিওতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদী এবং মেলোনি।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউজের ইউএফসি ইভেন্টে হামলার ছক ব্যর্থের দাবি এফবিআইর
পরবর্তী নিবন্ধজাতিসংঘে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর জোরালো করার আহ্বান চীনের