দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণে সাপ্তাহিক স্লোগানের উদ্যোগে সিলন চায়ের সৌজন্যে আগামী ১০ জুলাই দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শিশু সমাবেশ, আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। বিকেলে পুরস্কার বিতরণ, শিশুসাহিত্যিক মিলনমেলা, ছড়া–কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে নিচে নির্দেশনা দেওয়া হলো : ক, খ, গ, ঘ ৪ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবৃত্তির বিষয় : দেশপ্রেমের যে–কোনো কবিতা। চিত্রাঙ্কনের বিষয় : আমার দেশ। অংকনের যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতার বিভাগ : ক (প্লে গ্রুপ থেকে ২য়), খ (৩য় থেকে ৫ম), গ (৬ষ্ঠ থেকে ৮ম) ও ঘ (৯ম থেকে একাদশ)। প্রতিযোগিতার তারিখ ও সময় : ১০ জুলাই শুক্রবার, সকাল ৯.৪৫টা। একজন প্রতিযোগী দুটিতেই অংশ নিতে পারবে। তবে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে। ফরমের মূল্য নেই। ফটোকপি চলবে। প্রতিযোগিতার স্থান : চট্টগ্রাম শিল্পকলা একাডেমি।
রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি, নবম থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে। এছাড়া তদুর্ধ্ব বয়সের যে–কোনো আগ্রহী পাঠক–লেখক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনা প্রতিযোগিতার বিষয় ‘ইঞ্জিনিয়ার খালেক ও অধ্যাপক খালেদকে যেমন জেনেছি’। রচনার শব্দসংখ্যা ইচ্ছেমতো। এই প্রতিযোগিতার জন্য ফরম পূরণ করতে হবে না। জমা দিতে হবে নিচের ঠিকানায় ৫ জুলাইয়ের মধ্যে। পুরস্কার বিতরণ : ১০ জুলাই বিকাল ৫টা। প্রতিযোগিতায় ১ম (১০০০ টাকার বই ও ১০০০ টাকা নগদ), ২য় (৭০০ টাকার বই ও ৭০০ টাকা নগদ) এবং ৩য় (৫০০ টাকার বই ও ৫০০ টাকা নগদ) স্থান অর্জনকারীদের সঙ্গে উপস্থিত সকল অংশগ্রহণকারীকেও উৎসাহ পুরস্কার হিসেবে ২০০ টাকার বই প্রদান করা হবে। ফরম জমাদানের শেষ তারিখ : ৬ জুলাই। ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থান : চট্টগ্রাম একাডেমি, কদম মোবারক বাই লেন
মোমিন রোড, চট্টগ্রাম। অথবা সাপ্তাহিক স্লোগান, কেয়া ম্যানশন, আজাদী গলি, চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম। যে–কোনো তথ্যের জন্য যোগাযোগ : ০১৮১৮–০১৬৫৮০। প্রেস বিজ্ঞপ্তি।











