সীতাকুণ্ডে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২ এর আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগিতায় অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সাদেকের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬টি উচ্চ বিদ্যালয় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে বড় দারোগারহাট আব্দুর রব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ইসরাত জাহান। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম। বিচারকের দায়িত্বে ছিলেন মো. গোলাম সরওয়ার, মো. মাইন উদ্দিন, মো. আবদুল মান্নান ও মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন নুরুন্নবী, কফিল উদ্দিন।












