লালদীঘি ময়দানে হিজরি বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

আগামীকাল ১৭ জুন চট্টগ্রাম লালদীঘি ময়দানে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ উপলক্ষে মতবিনিময় সভা গতকাল নগরীর মুরাদপুরস্থ অফিসে অনুষ্ঠিত হয়। পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ ইব্রাহিম খলিল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশে সর্বনাশা মাদকের বিস্তার যুব সমাজকে বিপথগামী করছে। যুব সমাজ আজ ভয়াবহ অবক্ষয়ের শিকার। সঠিক পরিকল্পনার মাধ্যমে যুব সমাজকে জ্ঞানের শক্তিতে এগিয়ে নিতে পারলে দেশের অগ্রগতিউন্নতিতে তারাই বড় অবদান রাখতে পারে। বক্তারা আগামীকাল ১৭ জুন বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম লালদীঘি ময়দানে ১৭তম হিজরি নবববর্ষ ১৪৪৮ বরণ অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান। সভায় আলোচনায় অংশ নেন আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মুহাম্মদ এরশাদ খতিবী, আ ব ম খোরশিদ আলম খান, এম মহিউল আলম চৌধুরী, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গির আলম, আজিম উদ্দীন আহমেদ জনি, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ বেলাল হোসেন, কে এম আজাদ রানা, সুলতান মাহমুদ সুমন, সৈয়দ সালাউদ্দিন খোকন, মুহাম্মদ খোরশেদুল আলম সুমন, মুহাম্মদ ওসমান গণি কাদেরী, মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ আবরার উল্লাহ, এস এম মেজবাহ উদ্দিন, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ সাকের উল্লাহ, মুহাম্মদ আরিফুর রহমান রুবেল, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ আজিজুল হক প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবদুর রহিম মুনিরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মহানগর যুবদলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে রোগীদের জিম্মি করে কোনো সিন্ডিকেট চলতে দেওয়া হবে না