প্রকৌশলীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের মানববন্ধন

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

বিউবো’র বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানকে গত ৯ জুন কর্মরত অবস্থায় কতিপয় কর্মচারী ও বহিরাগত দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে কেন্দ্রের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোহাম্মাদ রাশেদ আলম, সম্মানী সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন ও সিনিয়র প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী আবু সুফিয়ান, প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী মো. আবুল বাশার, প্রকৌশলী নাফিস ইমতিয়াজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাঁরা এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ নতুন গণতন্ত্র ও অগ্রযাত্রায় বিভিন্ন সংস্থায় দুস্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সেবা নিলেন ৫ শতাধিক মানুষ