চব্বিশ গণ অভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসব ভলিবল ও কাবাডি ইভেন্ট গত ১২ জুন শুক্রবার সম্পন্ন হয়। মহিলা ভলিবল ইভেন্টে চসিক একাদশ ২–০ সেটে গোসাইল ডাঙা যুবক গোষ্ঠীকে, কাবাডি পুরুষে চসিক একাদশ ৪৬–৩৯ পয়েন্টে ইয়ং স্টার ব্লুজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভলিবল মহিলা চসিক একাদশের সীমা টুর্নামেন্ট ও ফাইনালের সেরা খেলোয়াড়, কাবাডি পুরুষে সানি টুর্নামেন্ট সেরা ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কাবাডি মহিলাতে মাদারবাড়ি মুক্ত কন্ঠ ক্লাব ২৩–১৭ পয়েন্ট এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পূর্ণিমা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবু সুফিয়ান খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আবুল হাশেম বক্করের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. আক্তারুজ্জামান, প্রবীণ ঘোষ, সিরাজুল আলম, হারুন রশিদ,আজাদুর রহমান, দিদারুল আলম, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, জাহিদ হোসেন, শামীম আহমেদ, নুর জাহেদ বাবলু, আশরাফুল আলম মুক্তার, আন্তর্জাতিক কাবাডি রেফারি শাহ জালাল, মো. শাহাবুদ্দিন ও আমির হোসেন। চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা, রানার আপ ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা ব্যাক্তিগত মেডেল প্রধান অতিথি খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেন।











