শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল ১২ জুন শুক্রবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২–১ গোলে খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবকে পরাজিত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বিজয়ী দলের উছাং মার্মা ২টি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, টুর্নামেন্ট কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, গোলাম সারোয়ার, বাদশা আলমগীর, এইচ এম হাসান, ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক মো. কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ ১৩ জুন শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা দুপুর ২টায় মুখোমুখি হবে ভাটিয়ারী ফুটবল একাডেমি বনাম বেস্ট ইলেভেন ক্লাব, বিকাল ৩:৩০মি. দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব বনাম আনোয়ারা বখতিয়ার সোসাইটি।










