পটিয়া ফারুকীপাড়াস্থ সাবেক কচুয়াই ইউপি সদস্য ও গাউসিয়া কমিটি কচুয়াই শাখার সহ–সভাপতি মোরশেদ ফারুকীর মাতা আনোয়ারা বেগম (৭৪) গত ১১ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। তিনি ৪ পুত্র, ৩ কন্যা, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ মাগরিব ফারুকীপাড়াস্থ বায়তুর রহমত জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।












