ডাঃ আব্দুল মোস্তফা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের সন্তান ডা. মোহাম্মদ আব্দুল মোস্তফা (৩৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. মোহাম্মদ আব্দুল মোস্তফা দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাজার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা বেগম
পরবর্তী নিবন্ধড্রেন ও ছড়া দখল করে বহুতল ভবন