প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, পটিয়ার শিক্ষা, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। একটি এলাকার টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ–সুবিধা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও তিনি মন্সা স্কুল এন্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা প্রদানে অঙ্গিকার করেন এবং উক্ত প্রতিষ্ঠানে নিরাপদ পানিয় জলের ব্যবস্থা করণে ফিল্টার সেটআপ করার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পটিয়াকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। পটিয়ায় শিক্ষা, সমাজ উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনামকে সংবর্ধনা প্রদান করেছে মনসা স্কুল এন্ড কলেজ। গতকাল মন্সা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এনামুল হক এনাম এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। বিশেষ অতিথি ছিলেন মন্সা স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য আলহাজ্ব আবু মোহাম্মদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপর সদস্য মোঃ শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন। আরো বক্তব্য রাখেন এড. শাহাদাত হোসেন, হারুন–উর–রশীদ, নুরুর রশীদ সিদ্দিকী, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ম্যাফ সুজ লিঃ ম্যানেজিং ডাইরেক্টর হাসনাত মোঃ আবু ওবাইদা মার্শাল। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মনসা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্সা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়া আরও উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আধুনিক অবকাঠামো নির্মাণে নতুন মাত্রা লাভ করবে। তাঁরা শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।









