গাউসিয়া কমিটি বাংলাদেশ বরকল ২নং ওয়ার্ডের আয়োজনে হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ), কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহঃ) এবং গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)-এর পবিত্র সালানা ১০ জুন বাদে মাগরিব উত্তর বরকল খন্দকার পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ওরশ মোবারকে কুরআন তিলাওয়াত, খতমে গাউসিয়া, জিকির–আজকার, মিলাদ ও কিয়াম, নাতে রাসূল (দ🙂 পরিবেশন, আলোচনা সভা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুহাম্মদ আলম খান চৌধুরীর সভাপতিত্বে ওরশ প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ ইউছুফ চৌধুরী, সচিব জিএম সিরাজুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক। আলোচনা সভায় বক্তারা বলেন, ছিরিকোটের মাশায়েখে হযরাতকেরামগণ মানবতার কল্যাণ, ঈমান–আকিদার বিশুদ্ধতা, সুন্নিয়াতের প্রচার ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁদের আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠা সম্ভব। এতে বক্তব্য রাখেন, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ গাজী মুহাম্মদ ইকবাল তাহেরী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সোলাইমান খান, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল বশর কাদেরী,মাওলানা মুহাম্মদ আবু হানিফ কাদেরী, জিএম তৈয়ব আলী, মুহাম্মদ ইদ্রীস, মুহাম্মদ খায়ের আহমদ লেদু, মুহাম্মদ সাইফুদ্দীন খান মেম্বার, মুহাম্মদ সেলিম চৌধুরী, মুহাম্মদ পেয়ারুল ইসলাম তালুকদার, মুহাম্মদ মনজুর আলম, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ আমির হোসেন চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, মুহাম্মদ শাখাওয়াত হোসেন সুমন, মুহাম্মদ দিদারুল আলম, মাস্টার মুহাম্মদ আনিস, মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজা কাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ ওবাইদুল হাসান রায়হান, মাওলানা হাফেজ মুহাম্মদ আনিস, মুহাম্মদ সাকিব চৌধুরী, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, মুহাম্মদ ফরহাদ হোসেন, মাস্টার মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন সোহেল, গাজী আহমদ কবির, মুহাম্মদ বেলাল উদ্দীন, মুহাম্মদ রিদুওয়ান তালুকদার, মুহাম্মদ আতাউর রহমান কাইছার, জিএম ফোরকান, মুহাম্মদ জাকের হোসেন চৌধুরী, মুহাম্মদ মোখতার উদ্দীন, জিএম গিয়াস উদ্দীন আরাফাত, জিএম নুরুল আলম, জিএম জুনায়েদ সাব্বির, মুহাম্মদ ফখরুদ্দীন রেজভী, মুহাম্মদ জয়নাল সওদাগর, মুহাম্মদ মিজানুর রহমান তালুকদার, মুহাম্মদ শরীফ উদ্দীন, জিএম হানিফ, মুহাম্মদ করিম, মুহাম্মদ ফরহাদ, মাওলানা হাফেজ মুহাম্মদ আমিন, মাওলানা মুহাম্মদ আলী আকবর কাদেরী, মাওলানা মুহাম্মদ সৈয়দ নুর প্রমুখ।












