কক্সবাজার সৈকত পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্ব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ তিন প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট ধরে তিন প্রতিমন্ত্রী লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় পর্যটকদের সাথে পায়ে হেঁটে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রীরা পর্যটকদের কাছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। নারী ও শিশু, বয়স্ক পর্যটকসহ বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের পর্যটকদের নিরাপত্তা, বিচের পরিচ্ছন্নতা, টুরিস্ট পুলিশের ভূমিকা, পরিছন্নতা কর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগসুবিধার কথা জানতে চান। এ সময় পর্যটকরা প্রতিমন্ত্রীদের কাছে সমুদ্র সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরো আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।

উত্তরে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কক্সবাজারকে পর্যটন হাব এবং বাংলাদেশের অন্যান্য সকল পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেল মোটেল স্থপনা সহ পর্যটকবান্ধব গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক, টুরিস্ট পুলিশের এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধমার্ধে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা
পরবর্তী নিবন্ধ৭৮৬