প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে একাডেমিক সমন্বয় সভা গত ১০ জুন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইইই বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন ও ইংলিশোলজিক্যাম্ব্রিজ প্রোগ্রামের কোঅর্ডিনেটর শাহনাজ পারভিন সিঁথি, আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবস্থাপনা ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর জনাব রাজিব দত্ত, এইচআরএম ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রহিমা বেগম, ফ্যাশন ডিজাইন বিভাগের কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মোজাহিদ, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশাসনিক কোঅর্ডিনেটর কিংশুক ধর, মাস্টার্স প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কোঅর্ডিনেটর রেজাউর রহমান ও কোকারিকুলার অ্যাকটিভিটিস কোঅর্ডিনেটর মো. হাসান। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিপুল সেগুন কাঠ জব্দ
পরবর্তী নিবন্ধচুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও আইপিআরটির সমাপনী অনুষ্ঠান