২০২৬–২৭ অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এর জন্য বাজেটে সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় এ বরাদ্দের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর বিডিনিউজের।
ফ্যামিলি কার্ডধারী নারীরা মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতার আওতায় আনা হচ্ছে প্রায় ১৯ লাখ মা ও শিশুকেও।
বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহ ভাতা অব্যাহত রাখা হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে।











