দাম বাড়তে পারে নির্মাণ খাতের এমএস পণ্যের

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

নতুন অর্থবছরে নির্মাণ খাতের এম এস (মাইল্ড স্টিল) পণ্যের কর বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আমদানি করা কিংবা স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ থেকে তৈরী সব ধরনের বিলেট ও ইনগট পণ্যে টনপ্রতি কর ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৯০০ টাকা করা হয়েছে।

বিলেট বা ইনগট থেকে তৈরি করা এম এস পণ্যের প্রতি টনের কর ১ হাজার ৬০০ থেকে করা হয়েছে ২ হাজার টাকা। খবর বিডিনিউজের।

গর্দা বা মেলটেবল স্ক্র্যাপ থেকে তেরি করা ইনগট বা বিলেট এবং ইনগট বা বিলেট থেকে তৈরি এম এস পণ্যের প্রতি মেট্রিক টনের কর ২ হাজার ৭০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা।

ফেরোম্যাঙ্গানিজ ও ফেরোসিলিকোম্যাঙ্গানিজ অ্যালয় পণ্যের প্রতি মেট্রিক টনের কর ১ হাজার ২০০ থেকে কর ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। ফেরোসিলিকন অ্যালয় পণ্যের প্রতি মেট্রিক টনের কর ১ হাজার ২০০ থেকে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা।

স্ক্র্যাপ বা শিপ স্ক্র্যাপ পণ্যের প্রতি মেট্রিক টনে ১ হাজার ২০০ থেকে প্রস্তাবিত কর ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

আমদানি বা স্থানীয়ভাবে সংগৃহীত রিরোলেবল স্ক্র্যাপ থেকে প্রস্তুত করা এম এস পণ্যের প্রতি মেট্রিক টনের কর ১ হাজার ৭০০ টাকা থেকে প্রস্তাব করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের ভরিতে সুনির্দিষ্ট ভ্যাটের প্রস্তাব ২৫০০ টাকা
পরবর্তী নিবন্ধচবির শাটলে যুক্ত হলো নতুন ১০ বগি