ঢাকা-চট্টগ্রাম কর্ডলাইন নির্মাণের প্রস্তাব, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

সরকার ঢাকাচট্টগ্রাম রেলপথের ঢাকাকুমিল্লা অংশে নতুন কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমীক্ষায় প্রস্তাবিত তিনটি এলাইনমেন্টের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি এলাইনমেন্ট প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান। খবর বাসসের।

অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত কর্ডলাইনটি নির্মিত হলে ঢাকাচট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে। ফলে বর্তমান ৩২০ কিলোমিটার দীর্ঘ রুট সংকুচিত হয়ে প্রায় ২৪০ কিলোমিটারে নেমে আসবে। এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচলের সময় বর্তমান প্রায় ৫ ঘণ্টা থেকে কমে সাড়ে ৩ ঘণ্টায় নেমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর, বেটার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর থেকে আসা পণ্যবাহী ট্রেনগুলো বিদ্যমান চট্টগ্রামফেনীকুমিল্লাব্রাহ্মণবাড়িয়াভৈরবনরসিংদী রেলপথ ব্যবহার করে সরাসরি প্রস্তাবিত ধীরাশ্রম আইসিডিএর সঙ্গে সংযুক্ত হতে পারবে। এতে দেশের অর্থনীতি ও লজিস্টিকস খাত আরও শক্তিশালী হবে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ নয়া চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
পরবর্তী নিবন্ধকরমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা