অনুপস্থিতির শব্দ

চাঁদ সুলতানা নকশী | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

একদিন তোমার খুব মনে পড়বে আমায়,

যেদিন আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে

পৃথিবীর বুক থেকে। একদিন তুমি খুঁজবে

আমার কথা, যেদিন বুঝবে আমার সমগ্র

পৃথিবীজুড়ে শুধু তোমাকেই রেখে

দিয়েছিলাম এক স্বপ্নিল তারার মতো।

একদিন খুব কষ্ট পাবে তুমি, যেদিন আমার

এই অকারণ বিরক্ত করাগুলোও তোমার

কাছে প্রিয় স্মৃতি হয়ে উঠবে।

যেদিন আমার কোনো বার্তা আসবে না,

কোনো অভিমান জমবে না,

কোনো অভিযোগ শোনা যাবে না

সেদিন নীরবতার ভেতরেই তুমি শুনতে পাবে

আমার অনুপস্থিতির শব্দ।

আর তখন হয়তো বুঝবে, কিছু মানুষ দূরে চলে

গেলে নয়, চিরতরে হারিয়ে গেলে তাদের

শূন্যতাই সবচেয়ে বেশি অনুভূত হয়।

পূর্ববর্তী নিবন্ধসময় নিষ্ঠুর পরিব্রাজক
পরবর্তী নিবন্ধকাঁদে জীবন