বটের পাতা খসেছে, লাল পায়ের পাতিহাঁসের
ডানার পালকে সন্ধ্যা নামে। বৈশাখ লুটে নেয়
স্বপ্ন পোড়া ধূলোবালি, রেখে যায় শেওলার
শেকড়ে ডুবে থাকা রৌদ্রদহন।
ঘরহারা পাখিরা মুখে মুখে বিতরণ করে
পরিণত বটের অনিষিক্ত বীজ।
‘এমন জীবনের অভিমানে মন কাঁদে,
কাঁদে জীবন।’
কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ
